Pages

Tuesday, October 12, 2010

দুবাই ভ্রমণকারীদের জন্য এমিরেটস এয়ারলাইন্সের প্যাকেজ

'উইকএন্ড' প্যাকেজ ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন্স। দুবাই ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য এ প্যাকেজ চালু করেছে সংস্থাটি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্যাকেজটি কার্যকর থাকবে। ঢাকা থেকে যেসব যাত্রী বৃহস্পতি ও শুক্রবার দুবাই গিয়ে শনি ও রোববার ফিরে আসবেন তারা এ প্যাকেজের আওতায় হ্রাসকৃত মূল্যে টিকিট পাবেন।
বাংলাদেশে এমিরেটসের নবনিযুক্ত এরিয়া ম্যানেজার সতীশ শেঠি গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে নতুন এ প্যাকেজ ঘোষণা দেন। রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানে সতীশ শেঠি বলেন, দুবাই ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য ইলেক্ট্রনিক ভিসাপ্রাপ্তি সহজ করা হয়েছে। এখন দু'দিনেই ভিসা পাওয়া যাচ্ছে। নতুন ভিসা পদ্ধতি চালু হওয়ার পর ভিসা আবেদনকারীর সংখ্যা বেড়েছে।
অনুষ্ঠানে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন এমিরেটসের মিডিয়া রিলেশন ম্যানেজার সায়োভান ভারডিট। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবলিক রিলেশন কর্মকর্তা কাজী ওয়াহিদ উল আলম।
সতীশ শেঠি বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ৩১ অক্টোবর লস এঞ্জেলেস এবং ১ নভেম্বর হিউস্টনে এমিরেটসের নতুন ফ্লাইট চালু হলে এ সংখ্যা আরও বাড়বে। তিনি বলেন, বাংলাদেশে এমিরেটসের সেবার মান আরও উন্নত করা হবে।
এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালনা করছে এবং ৬৪টি দেশের ১০৫টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ দিচ্ছে।

Daily Samakal
12.10.10

No comments:

Post a Comment